মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাকা, ১০ নভেম্বর: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (১০ নভেম্বর) রাতে অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। […]