চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলছে। আজ বৃহস্পতিবার এসএসসি’র তেরোতম দিনে ছিলো রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা। নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের এসএসসি পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
বুধবার (১৪ মে) রসায়ন পরীক্ষার প্রশ্ন দেখুন এখনে…
প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র নয় লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী নয় লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) তিন লাখ তিন হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।














