দামুড়হুদার সাপের কামড়ে গৃহবধু হালিমার মৃত্যু

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুর গ্রামে ২৩ শে সে্েপ্টম্বর সকাল ৭টার দিকে আফতাব মোড়লের স্ত্রী হালিমা (৫০)এর সাপের কামড়ে মৃত্যু হয়।
সূত্রে জানা যায় গত মঙ্গলবার দিনগত রাত্রে নিজ ঘরে কোমরপুরের আফতাব মোড়লের স্ত্রী হালিমা খাতুনকে সাপে কামড় দেয় । এ বিষয়ে লোক জানা জানি না করে বেলগাছির কবিরাজের কাছে চিকিৎসার জন্য গেলে পথি মধ্যে হালিমার মৃত্যু হয়। এলাকয় গুঞ্জন আছে সাপে কাটা রোগী লোক জানাজানি হলে গাওটোল করবে, বিষ নামানো যাবে না। তাই হাসপাতালে চিকিৎসা না করে গোপনে কবিরাজের নিকট যায়। এই সব কু:সংস্কারের জন্য মৃত্যু হয় বলে এলাকায় গুঞ্জন হচ্ছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।