ঢাকা: বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৯ জন কর্মকর্তার বদলি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৯ জন প্রভাষক এবং ১০ জন সহকারী অধ্যাপক রয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।















