এমপিও আবেদনের সময় একদিন বাড়ালো মাদরাসা শিক্ষা অধিদপ্তর

Image

ঢাকা: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলের অধীন এমপিও আবেদনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিও আবেদনের সর্বশেষ সময় ৮ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে প্রযুক্তিগত জটিলতা এবং অন্যান্য প্রয়োজনীয়তার কারণে সময়সীমা বাড়ানো হয়েছে।

এমপিও আবেদনের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের আবেদন ফরওয়ার্ড করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।