বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে জরুরি নির্দেশনা

Image

দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতিব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। আর যেসব প্রতিষ্ঠানে বর্তমানে কোনো কমিটি নেই, তাদেরকে ১৫ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

এছাড়া গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।