পারখিদিরপুর হাই স্কুলের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

পাবনা সংবাদদাতা:
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে আজ শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। ২ বছর মেয়াদে ম্যানেজিং কমিটি নির্বাচনে আজ শেষ দিনে মোট ৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার রাজু আহমেদের (যুব উন্নয়ন কর্মকর্তা, আটঘরিয়া, পাবনা) কার্যলয়ে ০১ নভেম্বরে মনোনয়ন পত্র জমার শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

অভিভাবক সদস্য পদে কেএম রইচ উদ্দিন রবি, মো: রজব আলী, মোঃ আমজাদ প্রাং, মোঃ রোকনউদ্দিন খান রনজু। সংরক্ষিত মহিলা পদে মোছাঃ জুলেখা খাতুন, দাতা সদস্য পদে মোঃ আনিসুর রহমান। শিক্ষক প্রতিনিধি মোঃ আঃ করিম, মোঃ আঃ সবুর খান এবং মাহফুজা খানম। উল্লেখ যে, উক্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে কোন পদেই অতিরিক্ত মনোনয়নপত্র জমা পড়ে নাই বিধায় উপরোক্ত সদস্যরাই নির্বাচিত হবেন বলে জানা গেছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।