মাত্র ৯৯ টাকায় স্মার্টফোন!

namotelবিশ্বাস্য হলেও ২৫১ টাকার স্মার্টফোনের থেকেও সস্তা স্মার্টফোন রয়েছে। এবার স্মার্টফোন কেনার জন্য ২৫০ টাকাও খরচ করতে হবে না। ১০০ টাকা খরচ করলেই আপনার হাতে চলে আসবে আনকোরা একটা ঝকঝকে স্মার্টফোন!

বিশ্বের সব থেকে কমদামী স্মার্টফোন হিসেবে এতদিন যে জায়গাটা ধরে রাখার চেষ্টা করছিল ফ্রিডম-২৫১, সেই জায়গাটাই এবার নিয়ে নিল নতুন কম্পানি ‘নমোটেল আচ্ছে দিন’। তবে এবার আরও সস্তা। মাত্র ৯৯ টাকায় পাওয়া যেতে চলেছে এই ফোন!

নয়ডার মোবাইল কম্পানি রিংগিং বেলস মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন এনে সারা দেশে হইচই ফেলে দিয়েছিল। তারপর তাকে ঘিরে বহু বিতর্ক। এবার বিশ্বের সবচেয়ে সস্তা ফোনের রেকর্ড ভেঙে ৯৯ টাকায় স্মার্টফোন নিয়ে এলো ‘নমোটেল আচ্ছে দিন’। www.namotel.com ওয়েবসাইটে ফোনটি ২৭ মে পর্যন্ত বুকিং করতে পারবেন।

এই স্মার্টফোনে যেসব ফিচার্স রয়েছে সেগুলো হলো:-

১) ৪ ইঞ্চি ডিসপ্লে।

২) ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ।

৩) 1 GB RAM

৪) ডুয়েল সিম।

৫) ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং VGA ফ্রন্ট ক্যামেরা।

৬) 4 GB ইন্টারনাল স্টোরেজ।

৭) ১.৩GHz কোয়াডকোর প্রসেসর।

৮) 3G

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।