মাদরাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২ সেপ্টেম্বরের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
সোমবার (১ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এমপিওর স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-৪৮ তারিখ: ১-৯-২০২৫ খ্রিষ্টাব্দ।











