হিজাব বিতর্কে ভিকারুননিসায় শিক্ষিকা বরখাস্ত, প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান

Image

স্টাফ রিপোর্টার,ঢাকা, ২৭ আগস্ট:

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব পরার কারণে কয়েকজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। তারা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারের বিরুদ্ধে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো হয়েছে। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, তিনি কেবল স্কুলের ড্রেসকোড মানতে বলেছেন, হিজাব পরতে নিষেধ করেননি বা কাউকে ক্লাস থেকে বের করেননি।

শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড—

  • “মিথ্যা অভিযোগ মুছে দাও, শিক্ষকের ন্যায় ফিরিয়ে দাও”

  • “জাস্টিজ ফর নাহার আপা”

  • “শিক্ষকের ন্যায়বিচার চাই, সত্যের কোনো বিকল্প নেই”

শিক্ষার্থীদের অভিমত

দশম শ্রেণির ছাত্রী মেহের আফরোজ কনক বলেন, “আমাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি কেবল ড্রেসকোড মানতে বলেছিলেন।”

নবম শ্রেণির ছাত্রী রোকাইয়া বিনতে মাজহার জানান, “আমাদের আপা হিজাব পরতে নিষেধ করেননি, বরং সঠিকভাবে পরতে বলেছিলেন। আমরা তার পুনর্বহাল চাই।”

ঘটনার প্রেক্ষাপট

শিক্ষার্থীদের অভিযোগ, প্যানেল শিক্ষার্থীরা শেষ পিরিয়ডে ক্লাসে এসে ড্রেসকোড না মানা শিক্ষার্থীদের বাইরে নিয়ে গিয়ে কথা বলেন। অথচ ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করে শিক্ষিকার ওপর দায় চাপানো হয়েছে। তাই শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে শিক্ষিকা ফজিলাতুন নাহারের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।