প্রাথমিক প্রধান শিক্ষকরা সবাই কি ১০ম গ্রেড পাবে?

শিক্ষকদের জন্য বৃত্তি

সারাদেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পূনাঙ্গ কপি বের হয় গত বৃহস্পতিবার (২৪এপ্রিল,২০২৫)।

রায় প্রকাশ হবার পর পর আলোচনা শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সবাই কি ১০ম গ্রেড পারে? শোনা যাচ্ছে শুধুমাত্র ৪৫জন রীটকারি এ সুবিধা পাবে।

আপিল বিভাগের রায়ে কি বলছে?

প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড পদমর্যাদায় ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়।এ রায় সকল প্রধান শিক্ষকের জন্য বার্যকর করতে বলা হয়েছে।

সুত্র জানায়, তাদের আবেদন ছিল তিনটি- দ্বিতীয় শ্রেণির মর্যাদা, ১০ম গ্রেড এবং টাইম স্কেল ও সিলেকশান গ্রেড প্রদান। তবে মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, টাইম স্কেলের দাবিটা ছেড়ে দিলে তাদের আর কোনো আপত্তি নেই। কেননা ২০১৫ সালের পর থেকে টাইম স্কেলের প্রভিশনটা আর নাই। এটা আবার যখন থেকে চালু হবে তখন থেকে পাবে। সেই মোতাবেক আমরা সেটি বাদ দিয়ে আজ আবেদন করেছিলাম। এখন থেকে তারা দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং ১০ম গ্রেডে বেতন পাবেন।”

আরো পড়ুন: প্রাথমিক প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেয়।

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডসহ গেজেটেড পদমর্যাদা দিতে নির্দেশ দেয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ। ওই রায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড পদমর্যাদায় ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।