রাবির সি ইউনিটের ফল প্রকাশ

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

আজ (৩ মে) ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম ।

গত ২৬ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন।

প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮ দশমিক ২৮ শতাংশ। পরীক্ষার দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ১২ হাজার ৬১৯ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১ হাজার ৫৮২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৬৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৪৩১ জন অংশ নেন।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১৮৭ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৪ জন পরীক্ষার্থী ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮ দশমিক ১১ শতাংশ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।