প্রাথমিক প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

Image

সারাদেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পূনাঙ্গ কপি বের হয় গত বৃহস্পতিবার (২৪এপ্রিল,২০২৫)।

এর পরপরই সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা রায় কবে বাস্তবায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু করেন।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস বলেন, রায়ের কপি হাতে পাওয়ার সাথে সাথে আমরা নীতি নির্ধারণ কমিটি রায় বাস্তবায়ন নিয়ে কাজ শুরু করেছি। তিনি সারা দেশের সকল প্রধান শিক্ষককে ধৈর্য্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করেন।

আরো পড়ুন: প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড রায়ে যা বলা আছে

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রঞ্জিত ভট্রাচার্য মনি জানান, রায় হাতে পাওয়ার পর আমরা রায় বাস্তাবায়নের জন্য যা করা দরকার তা করব।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ একটি লাইভ অনুষ্ঠানে বলেন, আমরা ইতিমধ্যে রায়ের কপি হাতে পেয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে বিভিন্ন দপ্তরে রায়ের  কপি পৌছে যাবে। আমরা প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যে রায় বাস্তবায়ন নিয়ে কাজ শুরু করেছি। এ সপ্তাহে আমরা লিখিত আবেদন জমা দিব। যত দ্রুত সম্ভব আমরা রায় বাস্তবায়নের জন্য কাজ করছি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।