জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থবর্ষের পরীক্ষা শুরু ৩ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশের ৪১৬টি কলেজের ১৬৪টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ৩৩ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

পরীক্ষা নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।