সদ্য জাতীয়করণকৃত বিদ্যালয়ের সহকারী শিক্ষককে নিয়োগ বিধি বহির্ভুতভাবে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া

নিজস্ব প্রতিবেদক: সহকারী শিক্ষক থেকে নীতিমালা অনুসরণ করে প্রধান শিক্ষক পদে পদোন্নতি না দিয়ে জালিয়াতি ও তথ্যগোপন করে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানান সমিতির সভাপতি তপন কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান।

নেতৃবৃন্দ বলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার সদ্য জাতীয়করণকৃত বিভিন্ন বিদ্যালয়ের বেশ কয়েকজন সহকারী শিক্ষককে সরকারি নিয়োগ বিধি বহির্ভুতভাবে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। যার ফলে প্রকৃত পদোন্নতির দাবিদার শিক্ষকরা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।

নিয়োগ সংশ্লিষ্ট দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের যোগসাজসে এই নিয়োগ দেওয়ায় সাধারণ শিক্ষকরা ক্ষুব্ধ বলে সমিতির পক্ষ থেকে দাবী করা হয়েছে। আর পদোন্নতি পেতে এসব শিক্ষকরা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে সমিতির নেতার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।