এনটিআরসিএর পরীক্ষা পদ্ধতি যুগোপযোগীকরণে কর্মশালা বুধবার

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ ২০২৫

স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৬ আগস্ট ২০২৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা পদ্ধতি যুগোপযোগীকরণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল বুধবার (২৭ আগস্ট) রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনস্থ এনটিআরসিএ কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সম্প্রতি এনটিআরসিএ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, কর্মশালায় পরীক্ষার পদ্ধতির আধুনিকায়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, সম্প্রতি প্রতিষ্ঠানটির বিধি পরিবর্তন সংক্রান্ত একটি পরিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই পরিপত্রের কিছু বিষয় নিয়েই সভায় আলোচনা হবে এবং উপস্থিতদের মতামত নেয়া হবে।

এনটিআরসিএ সম্পর্কে সংক্ষিপ্ত প্রেক্ষাপট

২০০৫ সালে এনটিআরসিএ কার্যক্রম শুরু করে। শুরুতে শুধু প্রাক-যোগ্যতা সনদ (সার্টিফিকেট) দেওয়া হতো, যা দিয়ে প্রার্থীরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য আবেদন করতেন। তবে নিয়োগ দিতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।

২০১৫ সাল থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব নেয় এনটিআরসিএ। এরপর থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসে।

সাম্প্রতিক প্রস্তাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। ভবিষ্যতে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।