২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা দুটি ভিন্ন নিয়মে অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। অপরদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে এটিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে এবং দেশের সব শিক্ষা বোর্ড থেকে প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে এটি পাঠানো হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “বিধান অনুযায়ী এমন সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।”
চিঠিতে আরও বলা হয়,
-
নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে।
-
অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে।
📌 শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই সিলেবাসভিত্তিক প্রস্তুতিতে কোনো বিভ্রান্তি থাকবে না।











