রাজশাহী, নিজস্ব প্রতিবেদক:
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে দুইবারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,একজন শিক্ষার্থী একবার বা দুইবার ফেল করতে পারে—কিন্তু বারবার একই পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা বর্তমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
বর্তমানে অনেক শিক্ষার্থী তিন-চারবার পর্যন্ত ফেল করার পরও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক নয়।
মন্ত্রী আরও বলেন
- প্রায় ৫৬ ধরনের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর চেষ্টা করা হচ্ছে
- এতে করে শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে কিনা, তা গুরুত্ব দিয়ে ভাবতে হবে
















