ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ জনবল নিয়োগ দেবে। বুধবার (১৩ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেরিটরি অফিসার (টিও)/টেরিটরি ম্যানেজার (টিএম) পদে কর্মী নেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে।
যোগ্যতা: স্নাতক/সমমান বা স্নাতকোত্তর ডিগ্রি, সঙ্গে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: পূর্ণকালীন, বেতন আলোচনা সাপেক্ষে, কর্মস্থল দেশের যেকোনো স্থানে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে ক্লিক করে.















