ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত নীতিমালা অনুযায়ী—
-
জেএসসি পরীক্ষার বছরে ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর হতে হবে।
-
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২০ বছর পর্যন্ত শিথিল থাকবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।











