বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়ানোর দাবি

এমপিওভুক্ত হলেন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, নির্দিষ্ট অঙ্কে নয়, শতাংশ হারে বাড়ানো উচিত, যাতে সব স্তরের শিক্ষক সমানভাবে উপকৃত হন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী জানান, তারা ২০ শতাংশ বাড়ি ভাতা দাবি করেছেন এবং আগামী সপ্তাহে এ সংক্রান্ত হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার চেষ্টা করবেন।

বর্তমানে জুনিয়র শিক্ষকরা এক হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা এক হাজার ৫০০ টাকা বাড়ি ভাতা পান। শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব কার্যকর হলে জুনিয়র শিক্ষকের ভাতা প্রায় তিন হাজার এবং সহকারী শিক্ষকের সাড়ে তিন হাজার টাকা হবে।

শিক্ষক নেতারা বলছেন, নির্দিষ্ট অঙ্কে ভাতা বাড়লে তা একসময় স্থবির হয়ে যাবে, কিন্তু শতাংশ হারে বাড়ালে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ভাতাও বাড়বে। দাবি না মানা হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।