২৪ আগস্টের মধ্যে ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীর তথ্য পাঠানোর নির্দেশ

Image

উপবৃত্তি প্রদানের জন্য অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের তথ্য ২৪ আগস্ট বিকাল ৫টার মধ্যে ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে পাঠানোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (১০ আগস্ট) অধিদপ্তরের পাঠানো চিঠিতে জানানো হয়, ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান কার্যক্রম আইবাস ডাবল প্লাসের জিটুপি পদ্ধতিতে চলমান রয়েছে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানদের

https://mesp.finance.gov.bd/mesp/login লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড (Mesp@1234) ব্যবহার করে তথ্য আপলোড করতে হবে। লগইনের পর পাসওয়ার্ড পরিবর্তন করে সেভ রাখতে হবে এবং প্রতিবার লগইনের সময় রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে।

তথ্য পাঠানোর পর তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভেরিফাই করে অধিদপ্তরে পাঠাবেন। অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ইউজার আইডি ও পাসওয়ার্ড উপজেলা অফিস থেকে ধাপে ধাপে দেওয়া হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।