জ্বালানি সংকট মোকাবেলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন শিক্ষা চালুর বিষয়ে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, মন্ত্রিপরিষদের সভায় অনলাইন-অফলাইন সমন্বিত (হাইব্রিড) শিক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। যেসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেগুলোতেই পাইলট প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করা হতে পারে।
সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের পাঠক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও পেপারলেস। তাই বর্তমান সংকটকে সুযোগ হিসেবে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল রূপে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।











