নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) দেশজুড়ে আলোচনা সভার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হবে।
সংগঠনটির নেতারা বলেন, ২০১৫ সালের পর নতুন কোনো পে স্কেল ঘোষণা না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
তারা আসন্ন বাজেটে বরাদ্দ রেখে দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
















