বছরের শেষ দিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে শীতকালীন ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কোথাও ১৫ দিন, আবার কোথাও ১৬ দিন পর্যন্ত অবকাশ থাকবে। নতুন বছরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলবে।
প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ছুটি থাকবে ১১–২৫ ডিসেম্বর।
১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করতে শিক্ষক–শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা (২০২৫) অনুষ্ঠিত হবে ২১–২৪ ডিসেম্বর।
সরকারি–বেসরকারি কলেজ
কলেজগুলোতে শীতকালীন ছুটি ১৪–৩১ ডিসেম্বর (১৪ দিন)।
এর আগে ১২–১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি।
বিজয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে দিবসটি পালন করতে হবে।
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল—সব স্তরের মাদরাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটিতে যাবে।
১২–১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি।
মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর।
দুই স্তরে বৃত্তি পরীক্ষাও নির্ধারিত রয়েছে শীতকালীন অবকাশের মধ্যেই।
মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক স্তরের ছুটি ১৪–২৮ ডিসেম্বর।
ছুটি শেষে ২৮ ডিসেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।











