গোসলের ছবি পাঠিয়ে ছাত্রদের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক

Image

অস্ট্রেলিয়ায় দুই কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌন অপরাধের ঘটনায় ৩২ বছর বয়সী শিক্ষিকা টেইলা ব্রেইলি দোষ স্বীকার করেছেন। দেশটির নিউ সাউথ ওয়েলস জেলা আদালতে সাজা ঘোষণার শুনানিতে এ ঘটনায় নানা তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পর তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান ব্রেইলি। ঘটনাগুলো ঘটে ২০২৪ সালের গ্রীষ্মে।

আদালতে প্রসিকিউটর জানান, ব্রেইলি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং তাদের বিষয়টি অন্য কারও কাছে প্রকাশ না করতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ

আদালতের তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন শুরু হয় তার ছবিতে ওই কিশোরের প্রতিক্রিয়ার সূত্র ধরে। পরে তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বাড়ে এবং একপর্যায়ে তারা সরাসরি দেখা করেন।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, ওই সাক্ষাতে ব্রেইলি শিক্ষার্থীর সঙ্গে যৌন আচরণ করেন। সাক্ষাতের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কিশোরকে ব্লক করে দেন।

অন্যদিকে, ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে ব্রেইলির যোগাযোগ শুরু হয় স্ন্যাপচ্যাটে। পরে তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা নির্জন একটি স্থানে দেখা করেন।

শিক্ষকের দায়িত্ব ও আস্থার সম্পর্ক লঙ্ঘন

প্রসিকিউটর আদালতকে জানান, দুই ঘটনায়ই বলপ্রয়োগ বা হুমকির অভিযোগ ছিল না। তবে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রতি ব্রেইলির যে বিশেষ দায়িত্ব ও আস্থার সম্পর্ক ছিল, তিনি তা লঙ্ঘন করেছেন।

আদালতে আরও জানানো হয়, ব্রেইলির বিরুদ্ধে অভিযোগের ঘটনাগুলো ২০২৪ সালের গ্রীষ্মে ঘটে। এর প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন।

গ্রেপ্তারের পর নিউ সাউথ ওয়েলস শিক্ষা বিভাগ জানিয়েছিল, ব্রেইলিকে বেতন ছাড়াই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মানসিক স্বাস্থ্য সমস্যার কথা জানালেন আইনজীবী

ব্রেইলির আইনজীবী এপ্রিল ফ্রান্সিস আদালতে দাবি করেন, ঘটনার সময় তার মক্কেল অনির্ণীত বাইপোলার ডিসঅর্ডারের কারণে অস্বাভাবিক ও অযৌক্তিক যৌন তাড়নার মধ্যে ছিলেন।

তবে প্রসিকিউশনও আদালতে উল্লেখ করেছে, ব্রেইলি তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলা এবং পুনর্বাসনের জন্য তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বলেও জানানো হয়।

ব্রেইলি ইতোমধ্যে অভিযোগগুলোর বিষয়ে দোষ স্বীকার করেছেন। এখন আদালতে তার সাজা ঘোষণার বিষয়টি নির্ধারণ করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।