১-১২তম শিক্ষক নিবন্ধনধারীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত: শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি

এনটিআরসিএ ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা ২০২৫

১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আবারও আলোচনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ নিবন্ধনধারীদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে এ আলোচনা হচ্ছে বলে জানা গেছে। 

বুধবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানের কক্ষে আলোচনা শুরু হয়। আলোচনায় এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী  বলেন, ‘১-১২তম নিবন্ধনধারীদের ১৬৬টি মামলা আদালতে রিভিয়ের জন্য রয়েছে। এর আগে আদালত ১৬৬টি মামলার বিষয়ে ৭টি নির্দেশনা দিয়েছিলেন। সবকিছু মিলিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।