বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে সরকারের নতুন নীতিমালা স্থগিত, আপিল করবে শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সরকারি কর্মকর্তাদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নেয় সরকার। তবে এই নীতিমালাকে বৈষম্যমূলক উল্লেখ করে রিট দায়েরের পর আদালত পরিপত্রটি স্থগিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, নতুন নীতিমালায় বলা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন নবম গ্রেডের নিচে নন এমন সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত পঞ্চম গ্রেডের কর্মকর্তা। রিটে এই বিধানকে বৈষম্যমূলক বলা হয়েছে। আদালতের স্থগিতাদেশে বর্তমানে গঠিত অ্যাডহক কমিটিগুলো কাজ চালিয়ে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রুল স্থগিতের আবেদন করবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।