জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ই ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। ১৩ ডিসেম্বর এ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স), ২৬ ডিসেম্বর সি ইউনিটের (বিজনেস স্টাডিজ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের ৯ জানুয়ারি ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং ২৩ জানুয়ারি বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, ২৯ অক্টোবর একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।