২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৮ অক্টোবরের আগেই

Image

ঢাকা, ৭ অক্টোবর:
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, আগামী ১৮ অক্টোবরের আগেই শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন,“দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতির কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হচ্ছে, এর আগেই আমরা ফল প্রকাশ করব। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি।”

উল্লেখ্য লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৯ আগস্ট, এবং ২১–৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ছাত্র: ৬ লাখ ১৮ হাজার ১৫ এবং ছাত্রী: ৬ লাখ ৩৩ হাজার ৯৬

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।