মাউশির ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানের পদত্যাগ

Image

স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় নতুন মহাপরিচালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি ‘অপমানিত’ বোধ করেছেন বলে জানা গেছে।

মাউশির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ডিজি থাকা অবস্থায় নতুন ডিজি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া মাউশির ইতিহাসে নজিরবিহীন। এতে বর্তমান ডিজি নিজেকে অসম্মানিত মনে করেছেন। সেই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”

অধ্যাপক ড. আজাদ খান ২০২৩ সালের ডিসেম্বরে মাউশির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।