বিভিন্ন স্কুল-কলেজের ২,৩৬৬ শিক্ষক পেলেন উচ্চতর গ্রেড

Image

দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের ২ হাজার ৩৬৬ জন শিক্ষককে উচ্চতর গ্রেড দিয়েছে এমপিও কমিটি। এর মধ্যে স্কুলের ২ হাজার ১২৫ জন এবং কলেজের ২৪১ জন শিক্ষক রয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সেপ্টেম্বর মাসের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকেরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক বণ্টন

উচ্চতর গ্রেড পাওয়া স্কুল শিক্ষকদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৭৩ জন, চট্টগ্রামের ৫৫, কুমিল্লার ১২২, ঢাকার ১৯৪, খুলনার ৪০৫, ময়মনসিংহের ১৩৩, রাজশাহীর ২৬৫, রংপুরের ৫০৯ এবং সিলেটের ৬৯ জন।

অন্যদিকে কলেজ শিক্ষকদের মধ্যে বরিশালের ৩৩, চট্টগ্রামের ২১, কুমিল্লার ১৩, ঢাকার ১৭, খুলনার ১৪, ময়মনসিংহের ১৬, রাজশাহীর ৯২, রংপুরের ২৯ ও সিলেট অঞ্চলের ৬ জন রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক শিক্ষক এবার গ্রেড পেয়েছেন। এতে তাদের বেতন-ভাতায় বাড়তি সুবিধা যোগ হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।