স্টাফ রিপোর্টার | ঢাকা | ৭ সেপ্টেম্বর ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শিক্ষার্থীরা নির্বাচিত কলেজে গিয়ে ফি পরিশোধ করে ভর্তি হতে পারবেন। এই কার্যক্রম চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে সারা দেশের কলেজে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ
ভর্তি নীতিমালা অনুযায়ী,
-
ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজগুলোতে সর্বোচ্চ ৮,৫০০ টাকা ফি নেওয়া যাবে।
-
আর বাংলা ভার্সনের নন-এমপিও কলেজগুলোতে সর্বোচ্চ ৭,৫০০ টাকা ফি নেওয়া যাবে।
আবেদন প্রক্রিয়ার সারসংক্ষেপ
-
প্রথম ধাপে আবেদন করেছে প্রায় ১০ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী।
-
দ্বিতীয় ধাপে আবেদন জমা পড়ে প্রায় ২ লাখ ৯৬ হাজার শিক্ষার্থীর।
-
তৃতীয় ধাপে আবেদন করেছে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী।
শূন্য কলেজের সংখ্যা
ভর্তি কার্যক্রম শেষে দেখা গেছে, সারাদেশের ৩৭৬টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া আরও ১৬টি কলেজে একজনও শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহ দেখায়নি।















