এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে ইনপুটের নির্দেশ

Image

স্টাফ রিপোর্টার |
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি কার্যক্রমে সফটওয়্যারে তথ্য ইনপুট নিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়গুলো।

জানা গেছে, বদলি পাইলটিং কার্যক্রমের আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুরসহ মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি দিয়ে তথ্য সঠিকভাবে ইনপুটের জন্য নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের বদলির তথ্য http://20.84.77.3:3000/#/login এই নির্ধারিত লিঙ্কে গিয়ে ইনপুট করতে হবে। লগইন করতে হবে MPO Code_EIIN এবং পাসওয়ার্ড হিসেবে EIIN ব্যবহার করে।

প্রতিটি জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন নিজ জেলার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ লিংক ও নির্দেশনা প্রদান নিশ্চিত করেন এবং তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য ইনপুট নিশ্চিত করেন।

মাউশির এক কর্মকর্তা বলেন, “বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে এ সফটওয়্যার চালু করা হয়েছে। সকলের সহযোগিতায় এটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।