সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Image

অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এতে ‘গ্রেড’ সংক্রান্ত বিষয়টি পুনঃসংজ্ঞায়িত করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, টাইমস্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের মূল (সাবস্টেনটিভ) গ্রেডকেই ‘গ্রেড’ হিসেবে গণ্য করা হবে।

বুধবার অর্থ বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়। এতে ৩ জুন ও ২৩ জুনের ১৬৫ নম্বর প্রজ্ঞাপনের আলোকে স্পষ্ট করে বলা হয়, বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র মূল পদের গ্রেড বিবেচনায় নেয়া হবে।

এর আগে ২৩ জুন জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট হারে আর্থিক সুবিধা ঘোষণা করা হয়। তাতে ‘বিশেষ সুবিধা’ বাবদ কার কত টাকা বৃদ্ধি পাবে, তার তালিকাও প্রকাশ করে অর্থ বিভাগ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।