এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

Image

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ দেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রেড-৯ এবং তার ঊর্ধ্বে অবস্থানকারী শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে, গ্রেড-১০ এবং তার নিচের গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা একই দিনে মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন, যা ১৫০০ টাকার কম হবে না।

আরো পড়ুন: সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

এই সুবিধা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনার আলোকে এটি বাস্তবায়ন করা হবে। নির্দেশনাটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।