গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকলে পূরণ কীভাবে, জানাল ভর্তি কমিটি

Image

আগামী ৩ আগস্ট থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। এই ভর্তি প্রক্রিয়া চলবে ৭ আগস্ট পর্যন্ত। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট থেকে।

সোমবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এজন্য পূর্বে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।”

ভর্তির শেষ সময়ের মধ্যে কাগজপত্র সংগ্রহ করতে না পারলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি গ্রহণ করবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব কাগজপত্র জমা দিতে হবে।

উপাচার্য আরও জানান, “পূর্বঘোষিত পঞ্চম মেধা তালিকার মাধ্যমে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে, ক্লাস শুরুর পরেও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য থাকে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো জরুরি সভা করে অপেক্ষমাণ তালিকা থেকে তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি গ্রহণ করতে পারবে।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।