আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাজধানী ঢাকার সাত সরকারি কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (১৮ জুন) সভা ডেকেছে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসন।
আরো পড়ুন: গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু ২২ জুন
আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই জুন মাস অথবা জুলাইয়ের মধ্যে।
এদিকে, কয়েকটি সূত্র জানিয়েছে, এ বছর ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হতে পারে, তবে এতে পেনাল্টি সংযুক্ত থাকতে পারে। একই সঙ্গে আসন সংখ্যা কিছুটা কমানোর বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামীকালের বৈঠকে।










