সাধারণ সরকারি কর্মচারীগণ সরকারি কাজে কোথাও গেলে, ট্রেনিং বা বদলি জনিত কারণে ভ্রমণ ভাতা ২০১৬ মোতাবেক ভ্রমণ ভাতা বিলের মাধ্যমে ব্যয়কৃত অর্থ গ্রহণ করে থাকে।
ভ্রমণ ভাতা বিল পেতে প্রথমে ভ্রমণ শেষে দপ্তর প্রধান বরাবর ভ্রমণ বৃত্তান্ত পেশ করতে হয়। ভ্রমণ বৃত্তান্ত অনুমোদন হলে ভ্রমনের বিলের ফরমে ভ্রমণের বিস্তারিত বিবরণ সহ ভ্রমণ বিল পেশ করবেন।
আরো পড়ুন: ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করবেন যেভাবে
ডিএ ভাতা নির্ধারণে শ্রেণী প্রাপ্য খেয়াল করতে হয়। বাস ভাড়ার ক্ষেত্রে দিগুন হারে পাবে এবং অন্যান্য ক্ষেত্রে বিধি অনুসরণ করতে হবে। পথ বাড়ার ক্ষেত্রে গ্রেড বা মূল বেতন লক্ষ্যনীয়। ফরমে তথ্য টাইপ করা হলেও চলবে।
DA (Daily Allowance) কিভাবে ধরতে হয়? ডি/এ হিসাব করার ক্ষেত্রে স্বরণ রাখতে হবে যাত্রা পথের জন্য ১/২ (অর্ধেক) ডি/এ ধরতে হবে এবং ফিরতি পথের জন্য যাত্রা কালের জন্য ১/২ (অর্ধেক) ডি/এ ধরতে হবে। কোন স্থানে রাত্রি যাপন করলে ১টি ডি/এ ধরতে হবে। খেয়াল রাখতে হবে কোন ভাবে একই দিন যেন দুটি ডি/এ ধরা না হয়।
টি/এ (Travelling Allowance) বা ভ্রমন ভাতা কিভাবে ধরতে হয়? বদলিজণিত ভ্রমণ ছাড়া যে কোন প্রকার ভ্রমণের জন্য প্রকৃত ব্যয়ের দ্বিগুণ হারে ভ্রমণ ভাতা হিসাব করতে হবে। বদলি জনিত ভ্রমণ বিলের টি/এ হিসাব আলাদা ভাবে করতে হয়। বিস্তারিত জানতে ভ্রমণ ভাতার গেজেট দেখুন।












