ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করবেন যেভাবে

Image

জিপিএফ ব্যালেন্স আপনি এখন আপনার ঘরে বসেই অথবা আপনার স্মার্ট ফোন থেকেই চেক করে নিতে পারেন।

ঘরে বসে জিপিএফ ব্যালেন্স জানতে কি করতে হবে?

প্রথমত, আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। আপনার ক্রোম ব্রাউজার টিতে https://www.cafopfm.gov.bd/ এড্রেসটি লিখুন অথবা সরাসরি https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php এই এড্রেস এ যান।

দ্বিতীয়ত, তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন  (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন।

তৃতীয়ত, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা Passcode যাবে আপনি সেটি সরবরাহ করুন। ওটিপিটি চার ডিজিটের হবে। যেমন, ৭২৫৩ এ রকম।

চতুর্থত, ওটিপিটি সবরবরাহ করে Submit button এ ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ একাউন্ট নম্বর দেখাবে  এবং সাথে ইএফটি হওয়ার পর থেকে কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন মুনাফা কত পেয়েছে ইত্যাদি তথ্য শো করবে।

আপনি চাইলে প্রিন্ট অপশন সিলেক্ট করে স্টেটমেন্ট বা জিপিএফটি ব্যালেন্স শীট প্রিন্ট করে নিতে পারবেন এবং অর্থ উত্তোলনের ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের সিল / স্বাক্ষর ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।