সরকারি কর্মচারী বা কর্মকর্তাগণ সাধারণত প্রতি মাসের বেতন হতে কর্মচারী কল্যাণ বোর্ডে জমা দানের জন্য বাধ্যতামূলক ভাবে ১৫০ টাকা কর্তন করে থাকে। এ কর্তনের ফলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে তার নিজের বা পরিবারের কেউ অসুস্থ্য হলে চিকিৎসা সহায়তা নিতে পারে।
এজন্য তাকে যা করতে হবে-নিচের ফরমটি যথাযথ ভাবে পূরণ করতে হবে। সকল ফি বা ঔষধ কেনার রশিদ যুক্ত করে একটি তালিকা তৈরি করে আবেদনের সাথে গেঁথে দিতে হবে। আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে। সাধারণত পরিবারের সন্তান, পিতা মাতা, নির্ভরশীল ভাই বোন এর যে কোন অসুস্থ্যতা জনিত চিকিৎসার ব্যয়ের জন্য সহায়তা আবেদন করা যায়।
সিজারিয়ান বা প্রসবজনিত চিকিৎসা ব্যয়ের জন্যও আবেদন করা যায়। এ আবেদন চিকিৎসা গ্রহণের ০১ বছরের মধ্যে একবারই করা যায়। আবেদন ফরমটি ডাউনলোড করে পূরণ করে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা বরাবর আবেদন করতে হবে। এখন অনলাইনে আবেদন ফরম পূরন করে প্রিন্ট কপি ও কাগজপত্র হার্ডকপি ডাকযোগে প্রেরণ করতে হয়।
কর্মচারী কল্যাণ বোর্ড হতে কত টাকা অনুদান পাওয়া যায়? অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েব সাইট www.bkkb.gov.bd এর অভ্যন্তরীণ ই-সেবাসমূহ থেকে “সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবা” লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে www.eservice.bkkb.gov.bd/general/ লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করে ফরমটি ডাউনলোডপূর্বক প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রতিস্বাক্ষরপূর্বক সংযুক্ত করে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ১ম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা বরাবরে একটি ফরওয়ার্ডিং চিঠির মাধ্যমে প্রেরণ করতে হয়।
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসেবে সবোর্চ্চ ৪০,০০০/- টাকা প্রদান করা হয়। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন। ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান। চিকিৎসার ২(দুই) বছরের মধ্যে অনুদানের জন্য আবেদন করতে হয়।
সাধারণ চিকিৎসা অনুদানের আবেদন ফরম: ডাউনলোড













