চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষনা

Image

চৈত্র সংক্রান্তি উপলক্ষে সরকার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল, ২০২৪ তারিখে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি থাকবে। দেশের অন্য জেলায় সংশ্লিষ্ট জনগোষ্ঠী ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

1 17

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।