অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা

Image

নেটওয়ার্ক স্থানান্তরের জন্য ৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সকল কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা আইভাস পদ্ধতির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

মূলত এনবিআরের নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তন হয়েছে। আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের কাছ থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেডের নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার।

এ পরিস্থিতিতে আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সকল করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে সারতে অনুরোধ করেছে এনবিআর।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।