কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮, ২৫ ও ২৬ এপ্রিল

Image

নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৮ এপ্রিল’২৫ তারিখ ‘এ’ ইউনিট, ২৫ এপ্রিল’২৫ তারিখ ‘বি’ ইউনিট এবং ২৬ এপ্রিল’ ২৫ তারিখ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে আজ রোববার দুপুরে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত একাডেমকি কাউন্সিল ৮৩ তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত দিনরাত যেকোনো সময় এমন কি বন্ধের দিনও আবেদন করা যাবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।