আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন সাকিব

Image

ডেস্ক,৩ এপ্রিল ২০২৩: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য আইপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি সাকিব আল হাসান। তাকে শুরুতে না পেয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বিদেশি অন্য ক্রিকেটারকে দলে নিতে চাচ্ছে।

এজন্য সাকিবকে কেকেআর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানায়। দুই পক্ষের দীর্ঘ দিনের সু-সম্পর্কের কারণে সেই প্রস্তাব মেনে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার পোষ্টারবয় সাকিব। ফলে এবার আর আইপিএল খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।

সাকিব তার নাম প্রত্যাহার করে নিলেও প্রথমবার আইপিএলে ডাক পাওয়া লিটন দাস এবারের আইপিএলে ঠিকই খেলবেন। আইরিশদের বিপক্ষে ঢাকা টেস্টের পর আইপিএল খেলতে যাবেন দেশসেরা এই ব্যাটার।

আগামী ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। এই ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝ পর্বও মিস করবেন সাকিব। যে কারণে সাকিবের বিকল্প ভাবতে বাধ্য হয়েছে কেকেআর।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Image Not Found