ডেন্টালের ফল প্রকাশ : ৪০ নম্বর পেয়ে ভর্তিযোগ্য ১৫২৫৬

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১৯ হাজার ৫১০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ১৫ হাজার ২৫৬ জন। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ২৫। শতকরা ৮০ থেকে ৯০ ভাগ নম্বর পেয়েছেন ২৩৯ জন পরীক্ষার্থী।

রোববার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ। ফলাফল আমাদের ওয়েব সাইট www.dghs.gov.bd এ পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।