রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুনের ঘটনায় গ্রেপ্তার বেড়ে ১০০

জান্নাতুল ফেরদৌসী: রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় আলাদা দুই মামলায় আরও ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট দুই মামলায় ১০০ জনকে গ্রেফতার করা হলো।

পুলিশ জানিয়েছে, গতকাল থেকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রংপুরের কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। আর গঙ্গাচড়া থানায় করা মামলায় গ্রেফতার হয় ১৪ জন। এর আগে, ৫৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। যাদের অধিকাংশই জামায়াত-শিবির কর্মী।

হামলায় জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, হামলাস্থলের ছবি, ভিডিও ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমের ছবি সংগ্রহ করে তা পর্যবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

সূত্র- যমুনা টিভি

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।