৩৪৩ মেডিক্যাল অফিসার নিয়োগের গেজেট প্রকাশ

healthঅনলাইন প্রতিবেদক: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৪৩ জন চিকিৎসা কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) নিয়োগের গেজেট প্রকাশ হয়েছে।

সরকারি কর্মকমিশনের সুপারিশের এক বছরেরও বেশি সময় পর রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা-২ অধিশাখা থেকে এটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, গত ১৭ নভেম্বর পদগুলো অনুমোদন পেয়েছে।

গেজেটে নিয়োগের জন্য সুপারিশকৃত কর্মকর্তাদের আগামী ৬ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এই চিকিৎসকেরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড দিয়ে চাকরি শুরু করবেন।

২০১৪ সালের ৭ মে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৩৫টি চিকিৎসা কর্মকর্তার স্থায়ী শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। দেড় বছরের প্রক্রিয়া শেষে গত বছরের ১২ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ বছরের ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়।

এরপর জানানো হয়, শিগগিরই নিয়োগ হয়ে যাবে। কিন্তু তারা নিয়োগ পাচ্ছিলেন না। আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে নিয়োগ পেলেন তারা।

সুপারিশকৃতদের নামের তালিকা এখান থেকে দেখা যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।