১০ম গ্রেড কার্যকরের তারিখ নির্ধারণে মতামত চাইল প্রাথমিক শিক্ষা বিভাগ

Image

নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা কার্যকর করার তারিখ নির্ধারণে মতামত চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত পত্রটি গত ১১ আগস্ট ২০২৫ তারিখে ৩৭৫ নং স্বারকে প্রাগম উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষর করেন।

পত্রে স্পষ্টভাবে বলা হয়েছে—প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড কোন তারিখ থেকে প্রদান করা হবে সে বিষয়ে সংশ্লিষ্ট শাখার মতামত প্রদান করতে হবে।

এর আগে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের নির্দেশ দেওয়া হয়, যা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করার নির্দেশ ছিল। পরে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক ও রিটকারি স্বরুপ দাস বলেন রায়ে স্পষ্ট বলা আছে ৯মার্চ,২০১৪ হতে কার্যকর করতে কবে। এর ব্যতয় আমরা মেনে নিব না।

তবে এখন পর্যন্ত কেবল ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষক ১০ম গ্রেডে বেতন সুবিধা পেলেও, দেশের প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষক এখনও এ সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় সরকারের এই মতামত চাওয়ার পদক্ষেপকে রায় বাস্তবায়নের পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

535601017 24383933864600102 6237798377568057554 n

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।