মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব রেহানা পারভীন

Image

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান থেকে বদলি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রেহানা পারভীন এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আগের সচিব প্রত্যাহার

গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। ওইদিনই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হতাহত হন। পরদিন দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এর জেরে ২২ জুলাই থেকেই শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। এর পরই সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।